Wednesday, June 24, 2026

চালকের গাফিলতিতেই লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল, প্রাথমিক তদন্তের পর জানাল রেল

Date:

Share post:

বুধবারই রাতের অন্ধকারে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল (Down Burdwan Bandel Local)। এদিন রাতে আচমকাই রেল ট্র্যাক ছেড়ে বেরিয়ে যায় ডাউন ট্রেনটি। ঘটনার জেরে বর্ধমান-হাওড়া রেল শাখার শক্তিগড়ের (Shaktigarh) কাছে লাইনচ্যুত (Derailed) হয় ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল। এদিন প্রায় রাত ৯টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আর এই দুর্ঘটনার পিছনে আসলে দোষ ছিল চালকেরই। বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে একথাই সাফ জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Rail Authority)। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যাল (Signaling) ও ফাউলিং মার্কের (Fouling Mark) সঙ্গেই নজর এড়িয়ে গিয়েছিল চালকের। আর সেকারণেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা।

তবে রেল সূত্রে খবর, এদিন ট্রেনে প্রচুর যাত্রী থাকলেও, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার জেরে হাওড়া শাখার ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার বেলা পেরলেও এখনও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আর আচমকাই এমন দুর্ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। এদিন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক দুরপাল্লার ট্রেন। সকালেও দেখা যায় স্টেশনে বসে রয়েছেন যাত্রীরা। কিন্তু যাত্রীরাই বলছেন আরপিএফ, রেল আধিকারিকদের তরফে যাত্রীদের সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে এবং বিক্ষোভ প্রদর্শন করতে সরাসরি মানা করা হয়েছে।

আপাতত জোরকদমে লাইন মেরামতির কাজ চলছে। তবে পুরো কাজ শেষ হতে ঠিক কত সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। বুধবার রাতে শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক আগেই বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং বর্ধমান-ব্যান্ডেল লোকাল একই লাইনে চলে আসে। তবে গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। বাতিল আপ ও ডাউন হাওড়া-বোলপুর এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, আপ ও ডাউন শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-আসানসোল এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-মালদহ টাউন এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-রাজেন্দ্রনগর জনশতাব্দী এক্সপ্রেস, আপ হাওড়া-ধানবাদ এক্সপ্রেস।

 

 

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...