Wednesday, June 24, 2026

গরমে হাঁসফাঁস পরিস্থিতি,রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি

Date:

Share post:

সকাল হতে না হতেই চড়া রোদ। বেলা গড়ালেই গরমে হাঁসফাঁস অবস্থা। এই পরিস্থিতিতে রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। রাজ্যে গত কয়েক দিন ধরেই তাপপ্রবাহ পরিস্থিতি বজায় রয়েছে।বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ঘটেনি।এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। রাজ্যের ২০টি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে ছিল। আগামী ১২মে পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তাপপ্রবাহের দোসর আবার লু। দুপুরের পর থেকে বইবে লু। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দহন অসুরের তাণ্ডবে কঠিন থেকে কঠিনতর হচ্ছে পরিস্থিতি। এবার তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে লু অর্থাৎ এই বিশেষ ধরনের গরম হাওয়া বইতে শুরু করবে দুপুর থেকেই।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় লু বইতে পারে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গতকালই তাপপ্রবাহের কারণে এই সব জেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ। কাজেই লু বওয়ার সবরকম পরিস্থিতি তৈরি হবে এই জেলা গুলিতে।
এই সময় বাড়ির বাইরে বেরোতেই হলে নাক-মুখ ঢেকে বেরোতে হবে। যাতে গরম হাওয়া সরাসরি শরীরে না লাগে। প্রচুর পরিমানে টক এবং কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে শরীর ঠাণ্ডা থাকে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...