Thursday, April 2, 2026

”দ্য কেরালা স্টোরি” নিয়ে এবার বি.স্ফোরক তৃণমূল যুবনেত্রী সায়নী

Date:

Share post:

পরিচালক সুদীপ্ত সেনের ছবি “দ্য কেরালা স্টোরি”-কে (The Kerala Story) নিষিদ্ধ (Banned) করেছে রাজ্য সরকার। চলমান সেই বিতর্কের মাঝেই এবার কেরালা স্টোরি নিয়ে মুখ খুললেন তৃণমূল যুব সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। নিজে একজন শিল্পী হলেও এই ছবি নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্যায় কিছু দেখছেন না সায়নী ঘোষ।

সায়নীর কথায়, “দ্য কেরালা স্টোরি ছবিটিতে কিছুই সত্য নেই। পুরোটাই মিথ্যেতে ভরা। কোনও ফ্যাক্ট নেই। ছবি মুক্তির আগে থেকে ৩২ হাজার মহিলার কথা বলা হচ্ছিল। আর হঠাৎ করে তা হয়ে গেল মাত্র ৩ জন! এটা কিভাবে সম্ভব? কেন্দ্রের এনসিআরবি (NCRB) রিপোর্টেই স্পষ্ট, গুজরাত থেকেও তো ৪০,০০০ মহিলা গায়েব হয়ে গিয়েছেন। কই সেটা নিয়ে তো ছবি হচ্ছে না। গুজরাতের দাঙ্গা নিয়ে তো ছবি হচ্ছে না।”

তাঁর ছবিও নিষিদ্ধ হয়েছে এমন দাবি করে সায়নী বলেন, “এই রাজ্যেও আমার ছবি চলতে দেয়নি বিজেপি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সেখানে আমির খানের ‘ফানাহ’ ছবিটি ব্যান করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় কোনও প্রশ্ন ওঠেনি।”

 

 

 

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...