Wednesday, April 1, 2026

স্বামী সন্তানকে ছেড়ে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি শুরু কোয়েলের! 

Date:

Share post:

দুর্গা পুজো ( Durga puja) মানে বাঙালির কাছে একটা অন্যরকমের আবেগ। আর পুজোয় বাংলা সিনেমা (Bengali Movie) মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বছর পূজোতে রোমান্টিক সিনেমার পাশাপাশি রহস্য রোমাঞ্চের পারদ চড়বে টলিপাড়ায়। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিকুইন কোয়েল মল্লিক (Koel Mullick)। এমনিতে ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো ছেড়ে অন্য কোথাও যেতে চান না রঞ্জিত কন্যা। তবে এই পুজোতে জঙ্গলে যাচ্ছেন কোয়েল। আসলে সিনেমা থেকে লম্বা বিরতি নেওয়ার পর মিতিন মাসি (Mitin Maasi) হয়েই যে কামব্যাক করছেন তিনি। ক্যামেলিয়া প্রোডাকশনের (Camelia Production Pvt Ltd) পরবর্তী ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jongole Mitin Maasi) সিনেমার শুভ মহরতে সহস্য কোয়েল। জানালেন তাঁর জঙ্গল যাত্রার কথা। পাশে পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)।

বর্তমানে বাংলা সিনেমার দর্শকের চাহিদা বদলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের বদলেছেন । বিয়ের পর একের পর ছকভাঙা চরিত্র দর্শকদের উপহার দিয়ে কোয়েল বুঝিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। মহিলা গোয়েন্দা হিসেবে মিতিনকে দর্শকের বেশ মনে ধরেছে , বলছেন পরিচালক। শুভ মহরতের পুজোর একগুচ্ছ ছবি পোস্ট করলেন অরিন্দম। ক্যাপশনে লেখেন, ‘এবার পুজোয় মিতিন মাসি, জঙ্গলে মিতিন মাসি…’। মহরতে মিতিন মাসির অনস্ক্রিন বড় শুভ্রজিত দত্ত হাজির ছিলেন।

উইন্ডোজের ‘ রক্তবীজ ‘, দেবের ব্যোমকেশের সঙ্গে এই পুজোতে জঙ্গলে মিতিন মাসির অ্যাডভেঞ্চার দেখতে চলেছেন বাংলার দর্শক।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...