Friday, April 3, 2026

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে ঋদ্ধির সুযোগ না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন কুম্বলে

Date:

Share post:

চলতি আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স ঋদ্ধিমান সাহার। গুজরাত টাইটান্সের হয়ে চলতি আইপিএলে এখনও পযর্ন্ত ১১ ম্যাচে ২৭৩ রান করেছেন ঋদ্ধিমান। শেষ ম‍্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্বি। তবুও ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে নেই ঋদ্ধিমান সাহা। আর এরপরেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে। ঋদ্ধির দলে ডাক না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, আমার মনে হয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ট্রিক মিস করে গেছেন।

এদিন কুম্বলে বলেন,”ঋদ্ধিমান সাহাকে দেখুন। গোটা মরশুম জুড়ে শুধুমাত্র স্টাম্পের পিছনেই নয়, সামনেও অসাধারণ । খুব ধারাবাহিকতার সঙ্গে খেলে চলেছেন তিনি। তিনি অনেক সময় মানুষের চোখের আড়ালে রয়ে যান কিন্তু তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ উইকেট রক্ষক। আমার মনে হয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ট্রিক মিস করে গেছেন। তাঁর দলে থাকা উচিত ছিল। আমি জানি কে এস ভরত দলের অন্যতম একজন সদস্য এবং তিনি যখন খেলার সুযোগ পেয়েছেন ভালো খেলেছেন।”

আরও পড়ুন:দুরন্ত যশস্বী, কলকাতাকে ৯ উইকেটে হারাল রাজস্থান

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...