Wednesday, May 13, 2026

কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রকে ফের গ্রে.ফতার

Date:

Share post:

কয়লা পাচার মামলার তদন্তে নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্র ফের গ্রেফতার করল সিবিআই ।তাঁকে ৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুক্রবার সিবিআইয়ের এই আবেদনে সাড়া দিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রের ৪ দিনের হেফাজত মঞ্জু করেছেন।এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকাশ মিশ্র জামিন পায়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় সিবিআই। সিবিআই সুপ্রিমকোর্টকে জানায় চার দিন যদি বিকাশকে হেফাজতে পাওয়া যায় তাহলে কয়লা পাচার কান্ডের তদন্ত অনেকটাই এগোনো যাবে। বহু তথ্য সিবিআই সুপ্রিম কোর্টে জমাও করে। বিকাশ মিশ্রর নামে সুপ্রিম কোর্ট সেই শুনানি শোনার পর তথ্য গুলি দেখার পর চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ দেওয়া হয়েছিল চলতি বছরের ১০ এপ্রিল। তারপরেও বেশ কয়েক মাস কেটে গেলেও বিকাশ মিশ্রকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারেনি। শুক্রবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে। শেষমেশ তার আইনজীবী সোমনাথ চট্টরাজ, বিকাশ মিশ্র সঙ্গে কথা বলে এবং বিচারককে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্য করতে হবে। বিকাশের পরবর্তী শুনানি চলতি মাসের ১৬ তারিখে রয়েছে।

 

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...