Thursday, March 5, 2026

“দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি!” অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে সুকান্তকে খোঁচা কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে শাসকের মাস্টার স্ট্রোক! রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় জনজোয়ার! প্রকৃত অর্থে তৃণমূলে নবজোয়ার! এমন কর্মসূচিতে কার্যত ঘুম ছুটছে বিরোধীদের। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে তাই কুৎসা-অপপ্রচার-ব্যক্তি আক্রমণকে হাতিয়ার করেছে বাম-বিজেপি।

হালে পানি পেতে এখন জেলায় জেলায় কর্মসূচি নিতে শুরু করেছে বিজেপি। হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে গেরুয়া শিবির। আজ, রবিবার ছিল তার প্রথম দিন। এদিন সিঙ্গুরে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন সুকান্ত। তিনি বলেন, “তাঁবু খাটিয়ে মিটিং করে কোনও লাভ হবে না। অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা”!

তবে পাল্টা দিয়ে দেরি করেনি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক সকলের সামনে প্রকাশ্যে কর্মসূচী করছে ঘরবাড়ি ছেড়ে। একেবারে উত্তরের প্রান্ত থেকে শুরু করে সেই দক্ষিণ পর্যন্ত। দিন রাত মানুষের মাঝখানে রয়েছেন। এসব ওনার কী কথা-বার্তা যে কার সঙ্গে কী কথা হয়েছে! অভিষেকের সাথে লক্ষ-লক্ষ, কোটি-কোটি মানুষের কথা হচ্ছে।”

কুণালের সংযোজন, “আসলে অভিষেকের জনসংযোগ যাত্রার জনজোয়ার দেখে বিজেপি ভয় পেয়েছে যে তাদের সমস্ত চক্রান্ত খড়কুটার মতো এই জোয়ারে উড়ে যাবে। একটা কথা আছে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। এগুলি হল জ্বলুনির সাইড এফেক্ট এর প্রলাপ। বিজেপি বা সুকান্তর দ্বারা তো জনজোয়ার হবে না তাই অভিষেকের টা সহ্য করতে পারছে না।”

আরও পড়ুন:গ্রামের রাস্তায় আলো নেই: অভিষেকের কাছে আর্জি বিজেপি কার্যকর্তার, মিলল আশ্বাস


 

 

spot_img

Related articles

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...

ভয়ঙ্কর! গায়ে রং দিতেই নাতির গায়ে গরম জল ছুড়ল ঠাকুমা

গায়ে রং দেওয়াতেই হল মর্মান্তিক পরিণতি! হোলির(Holi) দিন ঠাকুমার গায়ে রং দেওয়া হল নাতির অপরাধ! রেগে গিয়ে নাতির...

যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের সাহায্যের বার্তা অভিনেতা সোনুর 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু ভারতীয়। রয়েছেন বিদেশি পর্যটকরাও। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁরা...

কেন তৃণমূলে আইনজীবী সৌরভ? যোগদানের পর উত্তর দিলেন নিজেই

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র(Sourav Chandra)। তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য...