Thursday, April 2, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়েন ওয়ার্নার, টপকে যান সেহবাগকে

Date:

Share post:

গতকাল পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে হারে দিল্লি ক‍্যাপিটালস। চলতি আইপিএল-এ একেবারেই নিজেদের সেরা পারফরম্যান্স নেই দিল্লি। প্লে-অফের দৌড় থেকে আইপিএল-এর প্রথম দল হিসাবে আগেই ছিটকে গিয়েছে ডেভিড ওয়ার্নাররা। তবে দল ভালো পারফরম্যান্স করতে না পারলেও, ব‍্যক্তিগত ভাবে নজির গড়েন ওয়ার্নার। দিল্লির ফিরোজশাহ কোটলা মাঠে আইপিএলের ইতিহাসে দিল্লির সর্বোচ্চ রানের মালিক হলেন ডেভিড ওয়ার্নার। পিছনে ফেলে দিলেন বীরেন্দ্র সেহবাগকে।

এখনও পর্যন্ত দিল্লিতে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সেহবাগ। কিন্তু ডেভিড ওয়ার্নার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ রান করতেই নজির গড়েন। সেহবাগ ৩৩ ইনিংসে ৯৩৩ রান করেছিলেন, যেখানে ডেভিড ওয়ার্নারের ৩৪তম ইনিংসে রান সংখ‍্যা এখনও পযর্ন্ত  ৯৬১। এই তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক যিনি এই মাঠে ২৯ ম্যাচে এখনও পর্যন্ত ৮৫৫ রান করেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটলসের ক্যাপ্টেন এখনও পর্যন্ত ২৪ ইনিংসে ৭৬৯ রান করেছেন।

আরও পড়ুন:মাতৃদিবসে আবেগঘন পোস্ট সৌরভ-সচিন-বিরাট-যুবরাজদের


 

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...