Tuesday, June 23, 2026

কর্নাটকের পর রামজন্মভূমিতেও ‘ভরাডুবি’ বিজেপির! যোগীরাজ্যে বড় জয় মুসলিম যুবকের

Date:

Share post:

একেই কর্নাটকেv(Karnataka) ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। শনিবার দিনভর দলের খারাপ ফলের পর্যালোচনা করেছেন গেরুয়া শিবিরের হাইকম্যান্ড। কিন্তু বিজেপির পরাজয়ের সেই ধারা অব্যহত রইল। এবার রাম জন্মভূমি অযোধ্যার (Ayodhya) পুরভোটে (Municipal Election) একটি ওয়ার্ডে বিপুল ব্যবধানে জিতলেন এক মুসলিম যুবক। তাঁর নাম সুলতান আনসারি (Sultan Ansari)। তিনি অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে নির্দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে সম্প্রীতির আবহ।

শনিবারই ঘোষণা হয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পুরভোটের ফলাফল। ৬০ আসনের অযোধ্যা পুরসভা দখল নিয়েছে বিজপি। পদ্ম শিবির জিতেছে ২৭টি ওয়ার্ডে। বিরোধী সমাজবাদী পার্টি (Samajwadi Party) জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তারই একটি রাম অভিরাম দাস ওয়ার্ড। যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুলতান। ফল ঘোষণার পর সুলতান বলেন, সুলতান যোগ করেন, ‘‘আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। যত দূর জানি, আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার বাসিন্দা। ভোটে লড়ার ইচ্ছের কথা প্রথম যখন আমার হিন্দু বন্ধুদের জানাই, তাঁরা সমস্বরে আমাকে সমর্থন করে। ওরাই আমার হয়ে খেটেছে। এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের তথা সৌভ্রাতৃত্বের সেরা উদাহরণ হতে পারে।”

তবে রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম ভোটের সংখ্যা খুবই কম। সেখানে হিন্দু ভোট ৩,৮৪৪টি এবং মুসলিম ভোট কেবলমাত্র ৪৪০। জয়ী সুলতান একাই পেয়েছেন প্রদত্ত ভোটের ৪২ শতাংশ। মোট ৯৯৬টি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি। তিনি পেয়েছেন ৪৪২টি ভোট। বিজেপি প্রার্থী তৃতীয় স্থানে রয়েছেন।

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...