Sunday, June 14, 2026

ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ, খড়গ্রামে চলল গুলি!

Date:

Share post:

নির্বাচনী আবহে উত্তপ্ত মুর্শিদাবাদের খড়গ্রামে (Khargram, Murshidabad)। বুধবার রাস্তা নিয়ে বিবাদের জেরে দিয়ারা মল্লিকপুর গ্রামে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে গ্রামের এক রাস্তা নিয়ে দু-পক্ষের মধ্যে বচসা শুরু হলে তা কয়েক মুহূর্তের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। তৃণমূল কংগ্রেসের উপর কংগ্রেসের সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে। এমন সময় আচমটাই দু রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষে দুজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ (Khargram Police)।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...