Tuesday, June 23, 2026

ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদে তল্লাশিতে সিবিআই

Date:

Share post:

রবিবার ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদে তল্লাশি চালাল সিবিআই। একাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় জানতেই হানা দিয়েছে সিবিআই। এদিন সিবিআই–এর চারজন প্রতিনিধিদল হাজির হন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। রবিবার দুপুরে সিবিআই অফিসাররা সল্টলেকের ডিরোজিও ভবনে পর্ষদের অফিসে অভিযান চালান।

এসএসসি এবং গ্রুপ–ডি’‌র নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে নিবেদিতা ভবনে উপস্থিত হন গোয়েন্দারা।এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলার তদন্ত করতে গিয়ে এসএসসি’‌র অফিসে চার অফিসার এসে পৌঁছন। তাঁরা সল্টলেকের নিবেদিতা ভবনের তিন এবং চারতলায় তল্লাশি চালাচ্ছেন। জানা গিয়েছে, পর্ষদের অফিস থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন সিবিআই অফিসাররা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেও দেখা গিয়েছে নিবেদিতা ভবনে তদন্ত চালিয়েছেন গোয়েন্দারা। এবার তদন্তে আরও তথ্য উঠে আসে। তাই আজ ফের তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। কারা নিয়োগ করেছেন?‌ কীভাবে নিয়োগ করা হয়েছে?‌— এই সমস্ত বিষয়ে জানতেই পর্ষদ অফিসে গিয়েছে সিবিআই। ২০২২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসাররা।

এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা–সহ একাধিক উচ্চপদস্থ অফিসার। এমনকী রেহাই পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শনিবার কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয়েছিল পর্ষদের এক উচ্চপদস্থ অফিসার পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। আর তারপরই রবিবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই অফিসাররা।

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...