Monday, April 6, 2026

কর্ণাটকে বিরাট মার্জিনে জয় হিজাব নিষেধাজ্ঞা বিরোধিতার মুখ কংগ্রেসের ফতিমা

Date:

Share post:

২০২৪ লোকসভা ভোটের আগে দেশজুড়ে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া। বিগত ৫ বছরে ১৫টি রাজ্যে হারতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলকে। এবার দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক থেকেও ক্ষমতাচ্যুত বিজেপি। কন্নড়ভূমে মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন। হারতে হয়েছে ১১জন মন্ত্রী তথা হেভিওয়েট নেতাকে। মোদি-শাহ কর্নাটক ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের মতো কার্যত ডেইলি পাসেঞ্জারি করেও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ। উধাও মোদি ঝড়, বরং দেশজুড়ে ‘নো ভোট টু বিজেপি’ এখন জনপ্রিয়।

এবার কর্ণাটকে অন্যতম ইস্যু ছিল হিজাব নিষেধাজ্ঞা। বিজেপি সরকারের মন্ত্রী বিসি নাগেশ ছিলেন হোতা। তিনিও গো-হারা হেরেছেন। এবারের নির্বাচনে হিজাব ইস্যু যে বড় ভূমিকা নিতে পারে তেমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের ফতিমা শেখ বিজেপির চন্দ্রকান্ত বি পাতিলকে হারিয়ে কর্ণাটক বিধানসভায় একমাত্র মুসলিম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরোধী আন্দোলনের মুখ ছিলেন।

হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন ফতিমা সামনে থেকে বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, এই নিষেধাজ্ঞা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শিক্ষার অধিকারকে অস্বীকার করা হচ্ছে। এবারের ভোটে তিনি ছিলেন কংগ্রেসের ৮ মুসলিম প্রার্থীর অন্যতম। শেষ পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি ভোট একা পেয়ে বাজিমাত করেছেন ফতিমা।

উল্লেখ্য, কর্ণাটক সরকার গত বছর ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...