Sunday, June 28, 2026

ভেজা জামাকাপড় মেলতে গিয়ে বিদ্যুৎ*স্পৃষ্ট, মৃ*ত মা ও মেয়ে

Date:

Share post:

ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। জামাইকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মা ও মেয়ের। একবালপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত জামাইকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এসএসকেএম-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা নাগাদ জিআই তারে ভেজা জামাকাপড় মেলতে যান ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাশুড়ি এবং ইজহারের স্ত্রী।এসএসকেএম-এ নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। CESC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বিদ্যুতের তারগুলি একেবারে জট পাকিয়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে। বিদ্যুৎ চুরিও হয় দেদার। অথচ দেখভাল করার কেউ নেই।এলাকার দুই বাসিন্দার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন সকলে।

শুধু তাই নয়, এলাকায় দেদার বিদ্যুৎ চুরি হয়, তার জন্য তারগুলি অবিন্যস্ত অবস্থায় পড়ে থাকে বলেও দাবি স্থানীয়দের। প্রায়ই বিদ্যুৎ সংযোগ থাকে না, এ নিয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে জানান স্থানীয়রা।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...