Monday, April 6, 2026

কর্ণাটকে গেরুয়া ভরাডুবির পর বিজেপির ডাবল ইঞ্জিনকে কটাক্ষ নবীনের

Date:

Share post:

দক্ষিণের একমাত্র রাজ্যেও সলতে নিভল নরেন্দ্র মোদি-অমিত শাহদের। কন্নড়ভূমেও ডাহা ফেল বিজেপির (BJP) ডাবল ইঞ্জিন (Double Engine)। চব্বিশের লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরে মোক্ষম ধাক্কা। পাশাপাশি কর্ণাটকে (Karnataka) বিজেপির বিপর্যয়ের পরই কেন্দ্রে বিকল্প জোট গঠনের ভাবনা শুরু বিরোধী দলের। কংগ্রেসের (Congress) একটা বড় জয় একছাতার তলায় নিয়ে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজেপি এবং কংগ্রেস শিবির থেকে সমদূরত্ব বজায় রাখছিলেন যে ওড়িশার বিজু জনতা দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Nabin Pattanayek)। কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বহুবার গাঁটছড়া বাঁধা সেই নবীন পট্টনায়কের গলাতেও বিরোধিতার সুর। কর্ণাটকের ফলাফল বেরোতেই কটাক্ষ করে বললেন, “সরকার ডবল ইঞ্জিন নাকি সিঙ্গল ইঞ্জিন, সেটা কোনও ব্যাপারই নয়। ভাল প্রশাসনটাই আসল।”

কর্ণাটকের পাশাপাশি ওড়িশার একটি আসনে উপনির্বাচনেও হারতে হয়েছে বিজেপিকে। ওই আসনে গেরুয়া শিবিরকে পর্যুদস্ত করেছে নবীন পট্টনায়েকের দল বিজেডি (BJD)। জয়ের পরই ওড়িশার মুখ্যমন্ত্রী বলছিলেন,”সরকার সিঙ্গল ইঞ্জিনের নাকি ডবল ইঞ্জিনের, সেটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের কাছে গুরুত্বপূর্ণ শুধু সুশাসন। সবসময় সুশাসনেরই জয় হবে।” পট্টনায়েকের এই মন্তব্য যে বিজেপি বিরোধীদের পালে হাওয়া দিল তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...