Monday, April 13, 2026

রবিবারে গালে হাত দিয়ে কবি সুকান্ত! দেখুন তো আসল মানুষকে চিনতে পারেন কিনা

Date:

Share post:

রবিবাসরীয় আমেজে হঠাৎই ভাইরাল এক ছবি। গালে হাত দিয়ে বসে আছেন যিনি, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতেও তাতে স্পষ্ট ধরা পড়েছে কবি সুকান্তর লুক। কিন্তু ইনি টালিগঞ্জের (Tollygunge) এক জনপ্রিয় অভিনেতা (Famous Actor), মুখ দেখে চেনাই দায়! এই মুহূর্তে বাংলার জনপ্রিয় অভিনেতা যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে স্মিত হাসিতে লুকিয়ে আজকের সুপারস্টার গোয়েন্দা বাবু। তাঁর ডান হাত গাল ও চিবুকের একাংশ যেভাবে ছুঁয়ে রয়েছে , তাতে সুকান্ত ভট্টাচার্যের (Poet Sukanta Bhattacharya) সঙ্গে এই ছবিটি গুলিয়ে ফেলা অসম্ভব কিছু নয়। মুখের দিকে খুব ভালো করে তাকিয়ে থাকলে হয়তো একটা ধারণার আন্দাজ মিলতো, কিন্তু গন্ডগোল করে দিল এক মাথা চুল। তাই বাঙালির মাছেভাতে গোয়েন্দাকে চিনতে হোঁচট খেলেন সবাই।

এতক্ষণে নিশ্চয়ই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ইনি হলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। মানে বাপি বাবু আর প্রমথ বাবুর প্রিয় একেন বাবু (Eken Babu) । ভোজনরসিক কিন্তু ক্ষুরধার মস্তিষ্কের প্রয়োগে রহস্যভেদে তাঁর মুন্সিয়ানা বাঙালি ঘরে ঘরে সমাদৃত। খাবারের প্রতি দুর্বলতা এবং ভাষা নিয়ে কেরামতি তাঁকে নিঃসন্দেহে এক দক্ষ কৌতুক অভিনেতা হিসেবে সকলের সামনে তুলে ধরেছে। মঞ্চ থেকে পর্দা, সবেতেই তাঁর সমান বিচরণ। অনির্বাণের একটি ছবি ভাইরাল হয়েছে। অভিনেতা নিজের ছবিটি পোস্ট করেছিলেন ২০১৮ সালে। লিখেছিলেন, ‘এটা আমার ছবি । না বলে দিলে আমার আজকের চেহারা দেখে কেউ চিনতেই পারবে না। সে বহু যুগ আগে কথা – দূরদর্শন একটা সিরিজ করেছিল, পরিচালক ছিলেন নীতিশ মুখার্জী। তাঁর ‘সুকান্ত’ পর্বে আমি হয়েছিলাম সুকান্ত ভট্টাচার্য। আজ খুঁজে পেলাম ছবিটা !’ সেই ছবি ঘিরে আপাতত টলিপাড়ায় প্রশংসার বন্যা।

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...