Tuesday, June 16, 2026

সিকিওরড ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির টাকা লোপাট, কিনারা করল শ্রীরামপুর পুলিশ

Date:

Share post:

হুগলি জেলার শ্রীরামপুর পুলিশের (Srirampore Police) বড় সাফল্য। সিকিওরড ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির টাকা লোপাট কেসের কিনারা করল পুলিশ। রবিবার শ্রীরামপুর পুলিশ স্টেশনের তরফ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। সিকিওরড ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির এক্সিকিউটিভ অফিসার সুব্রত দেবনাথ ২ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে দীপঙ্কর মোদক নামক ওনাদের এক কর্মচারী মে মাসের ২ তারিখে ধোবিঘাট এসবিআই ব্রাঞ্চ থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা এটিএম এ লোড করার জন্য নিয়ে যান। কিন্তু তারপর আর কাজে ফেরত যাননি।। পরবর্তীতে হিসেব করতে গিয়ে দেখা যায় ১ কোটি ২৯ লাখ টাকা কম আছে। এরপর শ্রীরামপুর থানার পুলিশ তদন্তে নেমে ৫ জন অভিযুক্তকে আটক করেন। তাদের থেকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আজ পুলিশের তরফে এই পাঁচজন অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হল। এনারা হলেন দীপঙ্কর মোদক(মূল অভিযুক্ত), সঞ্জিত সরকার, সঞ্জিত পাত্র, সন্তু দত্ত এবং শিব শঙ্কর বসু ঠাকুর (অ্যাডভোকেট)। বাকি টাকার খোঁজ চলছে। আজ প্রেস কনফারেন্স শ্রীরামপুর-চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ জানান খুব দ্রুত বাকিদেরও খুঁজে গ্রেফতার করা সম্ভব হবে।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...