Saturday, April 4, 2026

রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত জয় ব‍্যাঙ্গালোরের, সঞ্জুদের ১১২ রানে হারাল আরসিবি

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যালস চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন রাজস্থানকে ১১২ রানে হারাল আরসিবি। আরসিবির হয়ে অর্ধশতরান ফ‍্যাফ ডুপ্লেসি এবং ম‍্যাক্সওয়েল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭১ রান করে ব‍্যাঙ্গালোর। আরসিবির হয়ে ব‍্যাট হাতে এদিন ব‍্যর্থ বিরাট কোহলি। ১৮ রান করেন তিনি। ৫৫ রান করেন ডুপ্লেসি। ৫৪ রান করেন ম‍্যাক্সওয়েল। ১ রান করেন লোমরোর। ২৯ রানে অপরাজিত অনুজ রাওয়াত। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন আডাম জাম্পা এবং কে এম আসিফ। একটি উইকেট নেন সন্দীপ শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থান। রাজস্থানের হয়ে ব‍্যাট হাতে ব‍্যর্থ যশস্বী জসওয়াল এবং জস ব‍াটলার। দু’জনই শূন‍্য রান করেন। ৪ রান করেন সঞ্জু স‍্যামসন। ৩৫ রান করেন হিটম‍ায়ার। আরসিবির হয়ে তিন উইকেট নেন পার্নেল। দুটি করে উইকেট নেন ব্রেসওয়েল এবং করণ শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং গ্লেন ম‍্যাক্সওয়েল।

আরও পড়ুন:সুস্থ হচ্ছেন রাহুল, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...