Saturday, June 27, 2026

কর্নাটকে নির্বাচনী প্রচারে ‘বজরং’ বিতর্ক, খাড়গেকে সমন পাঠালো আদালত

Date:

Share post:

নির্বাচনী পর্ব মিটে গেলেও বিতর্ক কাটছে না। বজরংবলী এবার অস্বস্তির কারণ হয়ে উঠলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Khadge) জন্য। নির্বাচনী প্রচারে গিয়ে বজরং দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন খাড়গে। যার জেরেই এবার আদালতের তরফে সমন পাঠানো হলো কংগ্রেস সভাপতিকে(Congress President)। সোমবার এক মানহানি মামলার প্রেক্ষিতে খাড়গেকে নোটিশ পাঠিয়েছে পাঞ্জাবের(Punjab) সাংরুর আদালত।

কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেস তাদের ইস্তেহারে সিম্মি ও আলকায়েদার মত জঙ্গি সংগঠনের সঙ্গে বজরং দলের তুলনা করে। পাশাপাশি ক্ষমতায় এলে এই সংগঠনকে নিষিদ্ধ করার কথা জানানো হয়। যার প্রেক্ষিতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে পাঞ্জাবের আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বজরং দলের নেতা হিতেষ ভরদ্বাজ। এই মামলার প্রেক্ষিতেই সোমবার সমন পাঠানো হয়েছে খাড়গেকে।

জানা গিয়েছে, এই মানহানি মামলার প্রেক্ষিতে পাঞ্জাবের সাংরুর আদালতের বিচারপতি রমনদীপ কৌর আগামী ১০ জুলাই কংগ্রেস সভাপতিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এই মামলার পাশাপাশি কংগ্রেস নেতাদের মন্তব্যের বিরোধিতায় সোমবার এক সাংবাদিক বৈঠক করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা সংগঠন বজরং দল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...