Saturday, June 27, 2026

ফের শহরে ইডি হানা!

Date:

Share post:

সাতসকালে ম্যাঙ্গো লেন ও শেক্সপিয়ার সরণিতে বেসরকারি সংস্থার অফিসে ইডি-র হানা।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। ওই সংস্থার কর্ণধারের নাম পিকে আগরওয়াল। সংস্থার দু’টি কার্যালয়ে ইডি-র তল্লাশি চলছে। শহরের আরও একাধিক জায়গায় একই মামলায় তল্লাশি শুরু করেছে ইডি।

আরও পড়ুন:স্রেফ একটা জয় নয়, অপারেশন লোটাসের বদলা নিয়ে কন্নড়ভূমে কংগ্রেসে যেন ভরা বসন্ত
সোমবার সকালে ৬-৭ জনের প্রতিনিধি দল অফিসের ভিতরে ঢুকেছেন। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের মামলা রয়েছে। বেসরকারি সংস্থাটি আইপিও, শেয়ার মার্কেট, বৈদেশিক মুদ্রার লেনদেনের সঙ্গে যুক্ত ছিল।
২০০৮ সাল থেকে এই কোম্পানির অফিস। অফিসের নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। কথা বলছেন কর্মীদের সঙ্গে। যখন ইডি আধিকারিকরা ভিতরে ঢোকেন, তখন ২-৩ জন কর্মী ছিলেন। আশপাশের অফিসের কর্মী ও নিরাপত্তারক্ষীরা জানাচ্ছেন, গত ১০-১২ দিন ধরে এই অফিসে কোনও কর্মী আসেননি।

 

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...