Saturday, June 20, 2026

ছুঁড়ে ফেলেছে মানুষ, বাংলার মতো কর্ণাটকেও করুণ দশা বিজেপির দলবদলুদের

Date:

Share post:

একেবারে বাংলার প্রতিচ্ছবি দক্ষিণের কর্ণাটকে। বিজেপির দলবদলুর ছুঁড়ে ফেলে দিয়েছে জনতা জনার্ধন! একঝাঁক বেইমান-গাদ্দার কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে ছিলেন। প্রত্যেকের সঙ্গী হয়েছে পরাজয়। রাজনৈতিক অস্তিত্ব হারাতে চলেছেন সেই প্রাক্তন বিধায়করা। ২০২১ সালে ঠিক এমনটাই ঘটেছিল পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে। তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে নাম লিখিয়ে গো-হারা হারতে হয়েছিল অনেক বেইমান-গদ্দারকে। নরেন্দ্র মোদি-অমিত শাহরা ডেইলি পাসেঞ্জার হয়েও তাঁদের জেতাতে পারেননি। বাংলার বুকে ভরাডুবি হয়েছিল বিজেপির।

আরও পড়ুন:“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও

কন্নড়ভূমে ২০১৯ সালে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে “অপারেশন লোটাস”-এ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ১৪ জন বিধায়ক। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডিএস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনজন। অর্থাৎ মোট ১৭ জন দলবদলু গেরুয়া মোহে পা দিয়ে পিছলে পড়েছেন। তাদের জন্যই পতন হয়েছিল কং-জেডিএস সরকারের। ঘুরপথে ক্ষমতা দখল করেছিল বিজেপি। এবার ভোটে ওই দলবদলু বিধায়কদের মধ্যে টিকিট পেয়েছিলেন ১০ জন। বিজেপি দিয়েছিল ৯ জনকে। এনসিপি একজনকে। সকলেই গো-হারা। যাঁর মধ্যে উল্লেখযোগ্য বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর, মহেশ কুমাথাল্লি।
এরা সকলেই কংগ্রেস প্রার্থীর কাছে হেরেছেন।

এমন ঘটনায় এবার মধ্যপ্রদেশের আকাশে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে ২০১৮ সালে কংগ্রেস পেয়েছিল ১১৪। কমলনাথ মুখ্যমন্ত্রি হয়েছিলেন। কিন্তু বিজেপির ঘোড়া কেনাবেচার ফাঁদে পড়ে কংগ্রেসের ২৭ জন বিধায়ক দল বদল করে। পতন হয় কমলনাথ সরকারের। ঘুরপথে ক্ষমতা দখল করে বিজেপি। এবার ভোটে বুমেরাং হবে না তো? কর্ণাটকের ফলাফলে ঘুম ছুটেছে মধ্যপ্রদেশ বিজেপির।

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...