Friday, April 3, 2026

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি, ৫জন সদস্যের মধ্যে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর প্রতিনিধি

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে এবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করল রাজ্য সরকার। এতদিন সার্চ কমিটিতে তিন জন সদস্য ছিল, এবার সদস্যের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করল শিক্ষা দফতর।সার্চ কমিটিতে এবার থাকবেন ৫ প্রতিনিধি। কমিটিতে ইউজিসি (UGC) ছাড়াও আচার্য,  বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা দফতর, শিক্ষা সংসদের প্রতিনিধি। UGC-র প্রতিনিধি থাকলেও সরকারের প্রতিনিধি বেড়ে হচ্ছে দুই।এই আবহে উপাচার্য নিয়োগে অর্ডিন্যান্স জারি করল রাজ্য।

রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে চলছে জটিলতা। আদালত জানিয়ে দিয়েছে, উপাচার্য নিয়োগের প্রক্রিয়া রাজ্য সরকারের (West Bengal Government) হাতে নেই। এই অবস্থায় রাজভবনে গিয়ে পদত্যাগ করে আসতে হয়েছে উপাচার্যদের। হয়েছে ৩ মাসের মেয়াদবৃদ্ধি। এবার স্থায়ী উপাচার্যের সন্ধানে সরকার বদল আনল সার্চ কমিটিতে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন উপাচার্য নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হয় UGC প্রতিনিধিকে। পরিবর্তে ঠাঁই হয় সরকারি প্রতিনিধির। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও রাজ্যপালের প্রতিনিধি।

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...