Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল প্লে-অফে প্রথম দল হিসাবে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় হার্দিক পান্ডিয়ার গুজরাত। আর এই জয় পেতেই আইপিএল-এর প্লে-অফে প্রথম দল হিসাবে পৌঁছে গেল গুজরাত।

২) বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে আসতে চলেছে পরিবর্তন। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কোনও ‘সফট সিগন্যাল‘ থাকবে না। আগামী মাস থেকে ডব্লিউটিসি ফাইনালের মাধ্যম দিয়েই এই নিয়ম পরিবর্তন করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

৩) আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলিকে বাদ দিয়েই ভারতীয় দল গড়ার ডাক দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর মতে, যে সব তরুণ ক্রিকেটার এবারের আইপিএলে ভাল খেলেছেন, তাঁদের সুযোগ দিয়ে তৈরি করে নেওয়ার হোক।

৪) ২০১৮-র পর ফের লা লিগা চ‍্যাম্পিয়ন বার্সেলোনা। ২০১৮’র পর ফের ন‍্যু-ক‍্যাম্পে ঢুকলো স্প্যানিশ লিগ। রবিবার রাতে এসপানিয়লকে ২-৪ গোলে হারিয়ে ফের লা-লিগা চ্যাম্পিয়ন হল বার্সা। এই জয়ের ফলে ২৭ তম লা-লিগা চ‍্যাম্পিয়ন হল বার্সা।

৫) ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকলেও কেন্দ্রীয় সরকার কিছু শুনছে না বলে অভিযোগ করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। আর এবার এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখলেন কুস্তিগিররা।

আরও পড়ুন: Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...