Friday, April 3, 2026

কয়লাপাচার মামলায় সিবিআই আমায় ফাঁসাচ্ছে! জামিন পেতেই বললেন অভিযুক্ত বিকাশ মিশ্র

Date:

Share post:

শেষ চারদিনের হেফাজত। কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআই আদালত অবশেষে জামিন দিল অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিনে মুক্ত করা হয় তাঁকে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বিকাশকে চারদিন নিজেদের হেফাজতে নেয় সিবিআই (CBI)। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়। অভিযুক্ত বিকাশকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন:বিকাশ ভবনের কার্নিশের চাঙড় ভেঙে বিপত্তি! গু.রুতর জ.খম ৩
জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে বিকাশ মিশ্র এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, সিবিআই তাকে ফাঁসাচ্ছে। তাঁর অভিযোগ, সিবিআই তার বিরুদ্ধে মিথ্যে মামলা সাজাচ্ছে। তবে এই চারদিন সিবিআই হেফাজতে থাকাকালীন অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয়েছে কিনা, তা নিয়ে সরাসরি বিকাশ কোনও মন্তব্য করতে চাননি।
যদিও সিবিআই সূত্রে খবর, গত ১৩ মে অনুপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডাকা হয়েছিল। সেদিনই অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বিকাশকে বসানো হয়। এদিন বিকাশ বলেন, প্রথম থেকেই তিনি সিবিআইকে তদন্তে সহযোগিতা করছেন। ভবিষ্যতেও করে যাবেন।
গত শুক্রবার ১২ মে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে থেকে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিকাশকে চারদিনের হেফাজত নিয়েছিল। চারদিনের হেফাজতে শেষে মঙ্গলবার সকালে তাকে ফের সিবিআই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসারের কাছে মামলার কেস ডায়েরি চান। তা দেখে বিচারক আইওর কাছে জানতে চান, মুল অভিযুক্তর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে কি না? আইও জানান, যা করার তা করা হয়েছে। এরপরেই বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রকে জামিন দেন। তিনি নির্দেশ দিয়ে বলেন, হাইকোর্ট বিকাশ মিশ্রকে যে শর্তে জামিন দিয়েছে, সেইসব শর্ত জামিনের ক্ষেত্রে বলবৎ থাকবে।

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...