Saturday, June 27, 2026

বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বি*স্ফোরণ, মৃ*তের সংখ্যা বেড়ে ৯

Date:

Share post:

ওড়িশা সীমানার কাছে এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে বোমা তৈরির কাজ চলছিল৷ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আচমকাই বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় গোটা বাড়িটি উড়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে (East Medinipur Superintendent of Police Amarnath K) ৷ শেষ খবর পাওয়া অব্দি মৃতের সংখ্যা বেড়ে হল ৯, আহত একাধিক। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ ওরফে ভানু বাগের (Bhanu Bag)বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে এগরায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এগরার খাদিকূল গ্রামে (Khadikul village of Egra) বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দগ্ধ দেহ। গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ, বিস্ফোরণের পর দেখা গেল পড়ে রয়েছে শুধু বাড়ির কাঠামোটুকু। ৭ জন আহত বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দমকল। উত্তেজিত জনতাকে আটকাতে গেলে উল্টে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার নেপথ্যে কৃষ্ণপদ ওরফে ভানু বাগের হাত রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওড়িশা সীমানা লাগোয়া ওই এলাকার বেশ কিছু বাড়িতে অনেক দিন ধরেই বেআইনি বাজি কারখানা চলছিল। এর আগেই ওই কারখানায় ৬ বার বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। মূল অভিযুক্তকে আগে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে দাবি করেছেন, ওই বাড়িটিতে আগেও বেআইনি বাজি তৈরির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ ৷ বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়৷ তিনি জানান বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে৷

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...