Thursday, June 25, 2026

পুলিশ পেটা.লে রেয়াত নয়: বিরোধীদের বিরুদ্ধে উস্কা.নির অভিযোগ তুলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে বিভিন্ন ঘটনায় বারবার পুলিশকে নিশানা করছে উত্তেজিত জনতা। উর্দি পরা পুলিশকর্মীদের বেদম মারধর করা হচ্ছে। এই ঘটনায় তীব্র উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেন, পুলিশ পেটালে কোনওভাবেই রেয়াত করা হবে না। একই সঙ্গে এই ঘটনায় বিরোধীদের উস্কানি রয়েছে বলেও অভিযোগ মমতার।

এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পরে সেখানে পুলিশ গেলে তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। মারধর করা হয় আইসি-সহ বেশ কয়েকজনকে। এর আগেও কালিয়াগঞ্জ (Kaliaganj) থেকে সালার বিভিন্ন জায়গাতেই পুলিশকে পেটানোর ঘটনা ঘটে। পুলিশের উপর আক্রমণের ঘটনায় এদিন BJP, CPIM, Congress-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রত্যেকটা মিটিং, মিছিল থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসের নেতারা পুলিশকে পেটাতে বলছে। যেগুলোর ক্লিপিং আমাদের কাছে রয়েছে। পুলিশকে এরা প্রতিদিন পেটাতে বলছে। কিন্তু মনে রাখতে হবে যে, পুলিশ রক্ষক, পুলিশ না থাকলে আমরাও শান্তিতে থাকতে পারব না। তাই পুলিশকে যারা পেটাচ্ছে আমি বলব তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিতে।”

মুখ্যমন্ত্রীর কথায়, “একটা কোনও ঘটনা ঘটে গেলে মানুষ বিক্ষোভ করতেই পারেন। তা সঙ্গত বলেও আমি মনে করি। কিন্তু কথায় কথায় পুলিশ পেটানো! পুলিশ কী করবে? সালারের ঘটনা তো দুটো প্রাইভেট অ্যাম্বুলান্সের মধ্যেকার। কে কোনটায় যাবে সেটা তো পেশেন্ট পার্টি ঠিক করবে। শুনেছি ওরা কয়েকজন একটা অ্যাম্বুলান্সের ড্রাইভারকে মারছিল, পুলিশ কি দাঁড়িয়ে দেখবে! সেক্ষেত্রে তো গিয়ে বাঁচাবেই। এই ঘটনায় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ হবে।” মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, উর্দিতে হাত দিলে কাউকে রেয়াত করা হবে না।

আরও পড়ুন- বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বি*স্ফোরণ, মৃ*তের সংখ্যা বেড়ে ৯

 

 

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...