তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিশানা করে বলেন, ‘এটা আপনাদের পাপের ফল। সিটি অফ জয় আর বৃহত্তর কলকাতাকে আপনারা মৃত্যুপুরী বানিয়েছেন। সব জায়গা থেকে টাকা নিয়েছেন। কাউকে ছাড়া হবে না।’ গোডাউনের ত্রুটিপূর্ণ প্ল্যান পাশ করেছিলেন প্রাক্তন মেয়র অভিযোগ করে ফিরহাদের স্বাক্ষরিত কাগজ তুলেও দেখান মুখ্যমন্ত্রী (CM)। দাবি করেন, জানুয়ারি মাসে বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। পরিকাঠামোয় গলদ থাকা সত্ত্বেও অনুমতি দিয়েছিলেন প্রাক্তন মেয়র।

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শুরু হতেই মুখ্যমন্ত্রী বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team) ইতিমধ্যেই বিল্ডিং প্ল্যানের সঙ্গে কারা যুক্ত তা খতিয়ে দেখছে। রিপোর্ট হাতে এসে পৌঁছেছে। এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ছাড়াছাড়ির কোনও ব্যাপার নেই। এদিন ফিরহাদ হাকিমের PA কালিচরণকেও নিশানা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে করে মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কাজের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। লোহার বিম কাটার জন্য আধুনিক যন্ত্রপাতি নেই। পেশাদার টিম নেই। এই প্রসঙ্গে গার্ডেনরিচ দুর্ঘটনার কথা উল্লেখ করে বিধায়ক আখরুজ্জামানকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘আপনি ভালো করে শুনুন। যারা আপনাদের আগের সরকারকে ভোট দেয় সেই শ্রমিকদেরও বাঁচাতে পারেন নি।’ বিহার রেজিমেন্টের সেনারা অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসায় কুড়িজনকে জীবিত উদ্ধার করা গেছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, জরুরি ক্ষেত্রে নির্মাণ কাজ ছাড়া আগামী চার সপ্তাহের জন্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউটাউন, বজবজ, মহেশতলা, উজলি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা (দক্ষিণ ২৪ পরগনা), সোনারপুর, বারুইপুর এলাকার সব নির্মাণ কাজ বন্ধ থাকবে। অডিট হবে। এর জন্য বিশেষ টিম গঠন করে দেওয়া হচ্ছে। কমিটিতে থাকবেন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। শুভেন্দু স্পষ্ট বলেন, অর্থের বিনিময়ে কাটমানির বিনিময়ে যত বিল্ডিং প্ল্যান তৃণমূল সরকার অনুমোদন করেছে সব অডিট না করে কোনও বিল্ডিংয়ের কাজ এই সরকার করতে দেবে না। দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, প্রয়োজনে জেলও খাটানো হবে। জনগণের জীবনের সঙ্গে কোনও আপোষ করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...