Thursday, June 25, 2026

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

Date:

Share post:

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে (Social Media) পোস্ট করে জানানো হয় যে প্রধানমন্ত্রী তহবিল থেকে আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। এদিন সকাল ১১ টা নাগাদ বিধানসভায় দুর্ঘটনার বিস্তারিত বিবৃতি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তার কথাও ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার দুপুরে কলকাতায় গুদাম বিপর্যয়ের জেরে মর্মান্তিক দুর্ঘটনায় বেরিয়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন, ‘কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক’। রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...