Sunday, April 5, 2026

হরিশ মুখার্জি রোড দিয়ে চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে এই নির্দেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, মিছিল কালীঘাট পর্যন্ত নিয়ে যেতে পারবেন না আন্দোলনকারীরা।

বুধবার সন্ধ্যা ছটায় কলকাতার শহিদ মিনার থেকে শুরু হওয়ার কথা রয়েছে সেই হ্যারিকেন মিছিলের। কলকাতা পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সোমবার সেই মামলায় হরিশ মুখার্জি রোড দিয়ে চাকরিপ্রার্থীদের মিছিল করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সকালে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রশাসন।

আজ বিকেল চারটেয় বিচারপতি মুখোপাধ্যায়ের এজলাসে শুরু হয় শুনানি। দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি মুখোপাধ্যায় বলেন, হরিশ মুখার্জি রোড দিয়ে নয়, আশুতোষ মুখার্জি রোড দিয়ে মিছিল করা যাবে। তবে মিছিল কালীঘাট পর্যন্ত যেতে দেওয়া যাবে না। তার আগেই ব্যরিকেড করে মিছিল আটকাতে হবে পুলিশকে। সঙ্গে আদালত জানিয়েছে, সন্ধ্যায় নয়, দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে শেষ করতে হবে এই মিছিল। আদালতের এই নির্দেশে হ্যারিকেন মিছিল কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...