Monday, February 23, 2026

সাধারণের সুরক্ষা-নিরাপত্তা নিয়ে বৈঠকে রাজ্য সরকার

Date:

Share post:

সাধারণের সুরক্ষা ও নিরাপত্তায় আসন্ন বর্ষার মরসুমের আগে কলকাতা সহ শহরতলীর বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখতে রাজ্য সরকার বৈঠকে বসছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদির নেতৃত্বে বুধবার নবান্নে প্রস্তাবিত ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুরসভার মেয়র, সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেডের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জমা জল, খোলা ম্যানহোল থেকে যেন কোন দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য খিদিরপুরের একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ববিতার চাকরি অনামিকার, রইল আশ.ঙ্কার কাঁ.টা!

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...