Tuesday, June 16, 2026

ভাঁওতাবাজি নয়, অভিষেকের প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই শুরু রাস্তার কাজ

Date:

Share post:

মিথ্যা প্রতিশ্রুতি, জুমলা বা ভাঁওতাবাজি নয়। যেমন কথা তেমন কাজ। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাতেনাতে ফল। তৃণমূলের জনসংযোগ যাত্রায় বেরিয়ে মানুষের অভাব-অভিযোগ-সমস্যার কথা শুনে সমাধানের প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার আশ্বাস দিয়ে গিয়েছিলেন অভিষেক। আর সোমবার থেকেই রাস্তার মাপজোক শুরু হয়ে যায় বড়বৈনান মণ্ডলপাড়ায়।

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের বড়বৈনান মণ্ডলপাড়ার একটি রাস্তা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়নায় সভা করেন। তখনই বড়বৈনান মণ্ডলপাড়ার বেহাল রাস্তা দিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের সমস্যার কথাও শোনেন অভিষেক। সেখানে দাঁড়িয়েই তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা পার হতে না হতেই রাস্তা নিয়ে তৎপরতা শুরু।

বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, “রায়নার জনসভায় উপস্থিত হওয়ার আগে বড়বৈনানের মণ্ডলপাড়ায় স্থানীয়দের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। এলাকাবাসী এখনও গ্রাম সড়ক যোজনার সুবিধা পাচ্ছেন না। তাঁরা তাঁদের ক্ষোভ আমাকে জানালেন। আমি কথা দিয়েছি, দিল্লির বুক থেকে আমি তাঁদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনবই। রাজধানী কাঁপবে জন আন্দোলনে। মানুষের জন্য যতদূর পর্যন্ত পৌঁছনো যায় আমি যাবো।” বিডিও অনিলা যশ জানান, এলাকার বাসিন্দাদের অভিযোগ শোনা হয়েছে। জেলা এবং ব্লকের প্রতিনিধিরাও পরিদর্শন করেছেন। রাস্তার জন্য ব্যয়ের খতিয়ান তৈরি হচ্ছে।

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...