Friday, April 3, 2026

কর্ণাটকে জ্বলজ্বল করছে বাংলার মেয়ের কীর্তি!

Date:

Share post:

মেধার দিক থেকে দেশকে পিছনে ফেলে যে বাংলা সবার আগে এগিয়ে যেতে পারে, আইসিএসই ও আইএসসি (ICSC & ISC) পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর সেই প্রমাণ ফের মিলেছে। এবার পূর্ব বর্ধমানের মেয়ের নজিরবিহীন সাফল্য ধরা পড়ল কন্নড়ভূমিতে। ভিনরাজ্যেও সেরার সেরা হওয়ার শিরোপা ছিনিয়ে নিলেন বঙ্গতনয়া। নাম সেবন্তী হুই (Sevanti Hui), এবারের ISC পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে লাইম লাইটে এই কন্যা।

আইএসসি-তে কর্ণাটকের টপারদের (Karnataka Topper List in ISC) লিস্টে রয়েছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সেবন্তী হুই। আপাতত বাবার কর্মসূত্রে তিনি এখন হংকং-এ রয়েছেন। নিজের সাফল্যের খবর পেয়ে উচ্ছ্বসিত নন তিনি। কারণ লক্ষ্য স্থির রেখে আগামীর পথে এগিয়ে যাওয়াই এখন তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সেবন্তী । তবে নিজের এমন চমকপ্রদ রেজাল্টে খানিকটা হলেও অবাক হয়েছেন তিনি। তাঁর কথায়, ” স্কুলের দিনে ৩-৪ ঘন্টা পড়াশোনা করেছি। যেদিন স্কুল থাকত না ওই দিন প্রায় ৮-১০ ঘন্টা পড়াশোনা করেছি।” ইংরেজি ইলেকটিভে স্কোর করা খুব সহজ নয়। সেখানে দাঁড়িয়ে ৯৯ শতাংশ নম্বর যে যথেষ্ট অবাক করার মতো তা স্বীকার করে নিয়েছেন বঙ্গতনয়া। ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হতে চান বলেই জানিয়েছেন তিনি।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...