Wednesday, June 24, 2026

হেঁশেল সামলাচ্ছেন অরিজিৎ? কী ব্যাপার!

Date:

Share post:

গান গেয়ে প্রায় বিশ্ব জয় করে ফেলেছেন অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু একের পর এক পুরস্কার আর সাফল্য সত্ত্বেও মুর্শিদাবাদের (Murshidabad) ছেলেটা নিজের ভিটেমাটিকে ভুলে যাননি। তাই আজও সাধারণ মানুষের মতোই রাস্তায় চলাফেরা করেন তিনি। এবার তাঁর ‘হেঁশেল’ (Heshel) আলোচনার শিরোনামে। বাইশ গজ থেকে সিনেপর্দার তারকাদের অনেকেরই রেস্তরাঁ রয়েছে। কিন্তু অরিজিৎ (Arijit Singh)একটু ব্যতিক্রমী। ঝাঁ চকচকে দোকানে খেতে গেলে অনেক সময়েই মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠে, তাই এবার তাঁদের কথা ভেবে একটু অন্যপথে হেঁটেছেন গায়ক। এবার নিজের হেঁশেল (Restaurant) খুলেছেন দেশের ১ নম্বর গায়ক । আর সেখানেই ৩০ টাকায় ভরপেট খাবার পাবেন আপনি।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলেটা বিলাসবহুল জীবনযাপন থেকে অনেকটাই দূরে থাকতে পছন্দ করেন। তাঁর জন্মদিনে গায়কের বাবা দুঃস্থদের খাওয়ানোর ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিয়েছিলেন। এবার অরিজিৎ সিংয়ের হেঁশেলেও সেই মানুষের পাশে থাকার বার্তাই লক্ষ্য করা গেল। হাতে টাকা নেই বলে যে খিদের যন্ত্রণা সহ্য করতে হবে, এমনটা নয়। বরং জলের দরে খাবার পাবেন এই হেঁশেলে। সকাল ১০টা থেকে রাত ১১টা অবধি এই রেস্তরাঁ খোলা। মেনুতে থাকছে ডাল-ভাত, সবজি, মাছ-মাংস থেকে শুরু করে নান কিংবা বিরিয়ানি। দাম মাত্র ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে। ৩০ টাকায় পেট ভরা খাবার পেয়ে যাবেন আর মাত্র ৪০ টাকায় মিলছে ভেজ থালি। পাশাপাশি পড়ুয়াদের বিশেষ ছাড় দিচ্ছে অরিজিৎ সিংয়ের হেঁশেল।

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...