Monday, March 16, 2026

রেলের ভাড়া কমানোর দাবি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাটোয়া-আজিমগঞ্জ রুটে রেলের ভাড়া কমানোর দাবি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, তিনি লেখেন, কাটোয়া-আজিমগঞ্জ (Katwa-Azimganj) রুটে রেলের ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হোক। যাত্রী অ্যাসোসিয়েশনের থেকে গত ৩ তারিখ একটি আবেদন পাওয়ার পরেই এই চিঠি লিখেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

রেলমন্ত্রীকে চিঠিতে মমতা লেখেন, কোভিডকালে পূর্ব রেল কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ১০টাকা থেকে ভাড়া বাড়িয়ে ৩০ টাকা করেছিল। সেই ভাড়া এখনও চালু রয়েছে। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় অত্যন্ত দরিদ্র মানুষের বাস। বেশিরভাগ লোকই দরিদ্র সীমার নীচে বসবাস করেন এবং দিনমজুরের কাজ করেন। তাঁদের পক্ষে বাড়ি ফেরা বা রোজকার যাতায়াত অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়িয়েছে বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চিঠিতে ২০০৯-১০ সালে রেলমন্ত্রী থাকার সময় যে বাজেট পেশ মমতা বন্দযোপাধ্যায় পেশ করেছিলেন তার ৬৩ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেন। সেখানে বলা আছে, দরিদ্রতম মানুষেরও সম্মানের সঙ্গে রেলযাত্রার অধিকার রয়েছে। এজন্য একটি ‘ইজ্জত’ স্কিম চালু করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা। সেই প্রকল্প ২৫ টাকায় মান্থলি টিকিট কেটে ১০০ কিলোমিটার যাত্রা করতে পারতেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা, যাঁদের আয় মাসে দেড় হাজার টাকার কম। সংসদে সেই প্রকল্প পাশ হয়।

এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বর্তমানে এই প্রকল্প প্রত্যাহার করা হয়েছে। কিন্তু দরিদ্র মানুষের কথা ভেবে ভাড়া কমানোর যে দাবি যাত্রী সংগঠন বারবার পূর্ব রেলওয়ের কাছে করেছে, তার কোনও সুরাহা হয়নি। এর ফলে চরম সমস্যায় পড়েছেন গরিব যাত্রীরা। এই পরিস্থিতিতে দ্রুত আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া ৩০ টাকা থেকে কমিয়ে ফের ১০ টাকা করার দাবি জানান মমতা।

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...