Saturday, April 4, 2026

এগরা বি.স্ফোরণকাণ্ডে গ্রে*ফতার ভানু বাগ সহ ৩ জন

Date:

Share post:

পালিয়েও পার পেলেন না এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগ। ওড়িশা থেকে গুরুতর আহত অবস্থায় ভানুকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার করা হয়েছে ভানুর ছেলে, পৃথ্বীজিৎ বাগ ও তার ভাগ্নেকেও। তাদের এগরায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। ভানুকে ওড়িশা পুলিশের নজরদারিতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে ওড়িশা চম্পট দিয়েছিলেন ভানু।খবর পেতেই পুলিশও ওড়িশায় ভানুকে গ্রেফতারের উদ্দেশে রওনা দেয়। এরপর বুধবার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাঁর খোঁজ শুরু করে রাজ্য় পুলিশ ও সিআইডি। ওড়িশায় পৌঁছে যায় পুলিশের টিমও।বুধবার মাঝরাতে খবর মেলে কটকের এক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ভানু।ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতালে যায় সিআইডি ও রাজ্য পুলিশ। এবং বিস্ফোরণের ৪৮ ঘণ্টার মধ্যেই সিআইডি গ্রেফতার করে বেআইনি বাজি কারখানার মালিক তথা এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ এবং তাঁর ছেলে ও ভাগ্নে। আপাতত হাসপাতালেই ভানুকে নজরবন্দী করে রাখা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...