Wednesday, June 24, 2026

মাধ্যমিকে ৯৬.৮১ শতাংশ, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

Date:

Share post:

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। ১৬ টি জেলার বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা । পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।

এবার পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন পড়ুয়া। ১৬টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাশ করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।
এবার প্রথম হয়েছে কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাজি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানে রয়েছে শুভম পাল ও রিফত হাসান সরকার। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ৬ জন যাদের মধ্যে রয়েছে সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...