Saturday, April 4, 2026

মেসিকে দলে নিতে বিপুল প্রস্তাব দিতে চলেছে আল হিলাল : সূত্র

Date:

Share post:

চলতি বছরই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ইতিমধ্যেই লিও কে দলে পেতে ঝাঁপিয়েছে মেসির পুরোনো ক্লাব বার্সেলোনা। এছাড়াও ঝাঁপিয়েছে সৌদি আরবের আল হিলালও। ইতিমধ্যেই বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে আল হিলাল। মেসিকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল আল হিলাল। আর এবার নাকি মেসিকে পেতে নিজেদের দর বাড়াচ্ছে আল হিলাল। এমনটাই খবর এক বিশ্ব সংবাদসংস্থার।

সেই বিশ্ব সংবাদসংস্থার খবর অনুযায়ী, মেসিকে পেতে আল হিলাল বার্ষিক ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চলেছে। এদিকে মেসিকে পেতে ইতিমধ্যেই আসরে নেমেছে বার্সাও। বার্সেলোনার সভাপতি ইতিমধ্যেই বলেছেন মেসিকে দলে নিতে সব পর্যায় যাবেন তারা। মেসিকে রেখেই দল সাজাচ্ছে বার্সা। এখন দেখার, অর্থ না প্রাক্তন ক্লাবের ভালোবাসা, কাকে বাছবেন লিওনেল মেসি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের এগিয়ে রাখলেও, বিরাট ফ‍্যাক্টর, মনে করছেন পন্টিং


 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...