Friday, April 3, 2026

বাড়ছে আর্দ্রতা, সপ্তাহান্তে বৃষ্টি নিয়ে ধোঁয়াশা! 

Date:

Share post:

কালবৈশাখীর আশায় বসে আছেন বঙ্গবাসী, কিন্তু উইকেন্ড স্পেশাল সুখবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে ((South Bengal weather) আজ বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ দুটোই কম। বরং ওড়িশা লাগোয়া কিছু জেলায় আজ বিকেলের দিকে দমকা হাওয়া ও বৃষ্টি (Rain) হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। রবি ও সোমবার বাড়বে তাপমাত্রা।

গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিললেও সকাল হতেই যেভাবে গরমের দাবদাহ বাড়ছে তাতে নাজেহাল বঙ্গবাসী। রাজ্যে কোন জেলায় আপাতত তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তরে।জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আজ তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে।মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর ।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...