Monday, June 22, 2026

সাভারকরের জন্মতিথিতে নতুন সংসদের উদ্বোধন! মোদির সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষুব্ধ বিরোধীরা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের নতুন সংসদ ভবন উদ্বোধনের (New Parliament Bhawan Inauguration) দিন যত এগোচ্ছে ততই বাড়ছে বিতর্ক। নতুন সংসদ উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা আগেভাগেই হয়েছে। আর এবার বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়লেন নরেন্দ্র মোদি। কেন্দ্র সাফ জানিয়েছে, আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। আগামী ২৬ মে কেন্দ্রের মোদি সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিল, নিজের সরকারের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ওইদিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন মোদি। কিন্তু পরে জানা যায়, নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সাভারকরের (Savarkar) জন্মতিথিকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। ২৮ জুন বীর সাভারকরের জন্মতিথি। আর যা প্রকাশ্যে আসতেই কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মহত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ডঃ বি আর আম্বেদকারের মতো মানুষ থাকা সত্ত্বেও কেন সাভারকারকে বেছে নিল কেন্দ্র? তা নিয়েই উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই নতুন সংসদ ভবনের অন্দরসজ্জার ছবি প্রকাশ করা হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে। সেই সংসদ উদ্বোধন নিয়েই যত বিতর্ক। তবে বিরোধীরা প্রশ্ন তুলছেন, নতুন সংসদের উদ্বোধন অবশ্যই রাষ্ট্রপতির করা উচিত, প্রধানমন্ত্রীর নয়। বিরোধীদের বক্তব্য, আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচারের আলোয় আসতে এমন করছেন। আর সেকারণেই দূরে সরিয়ে রাখা হচ্ছে রাষ্ট্রপতিকেও (President)।

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইটারে লেখেন, “আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠাতা পিতা ও মাতাদের অপমান করা হয়েছে। গান্ধী, নেহেরু, প্যাটেল, বোস সবাইকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে। প্রত্যাখ্যান করা হয়েছে ডক্টর আম্বেদকরকেও।

 

 

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...