Sunday, June 7, 2026

কাঁটাতার পেরিয়ে বাড়ছে গুপ্তচরের আনাগোনা! ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন

Date:

Share post:

পাঞ্জাব সীমান্তের কাছে ফের পাকিস্তানি ড্রোন! দেখতে পেয়েই তড়িঘড়ি বিএসএফের জওয়ানরা সেটিকে গুলি করে নামিয়েছেন। ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এই অছিলায় ভারতের ওপর নজরদারি চালানো হচ্ছিল কিনা তা যদিও স্পষ্ট নয় ।এই নিয়ে গত দু’দিনে চতুর্থবার গুলি করে নামানো হল ড্রোনটিকে।

আরও পড়ুন:ফের কাশ্মীর সীমান্তে উড়ল ড্রোন! পাক জ.ঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা
পাঞ্জাব বিএসএফের তরফে টুইট করে জানানো হয়, শনিবার অমৃতসরের কাছে পাকিস্তান থেকে আসা একটি ড্রোন বেআইনি ভাবে ভারতের বায়ুসীমায় প্রবেশ করে। বিএসএফ সেই ড্রোন গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা বাকি নিরাপত্তারক্ষীদেরও সতর্ক করে দেওয়া হয়।
যদিও ড্রোনটিকে ভারতের ওপর নজরদারি করতে পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে, ড্রোনটি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে খবর। ওই ব্যাগে মাদকদ্রব্য রয়েছে বলে অনুমান। তবে বিস্তারিত তদন্তের পরেই যাবতীয় বিষয় জানা যাবে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...