Saturday, April 4, 2026

“বাবা, তুমি আমার সঙ্গেই আছ“! রাজীবের মৃ*ত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট রাহুলের

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট পুত্র রাহুলের। রবিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ছবি পোস্ট করে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) লিখলেন, “বাবা, তুমি আমার সঙ্গেই আছ। প্রেরণা হয়ে, স্মৃতিতে, সব সময়!” রাজীব গান্ধীর শপথ গ্রহণ থেকে শুরু করে তাঁর কর্মজীবন নিয়ে তৈরি একটি ভিডিও-ও শেয়ার করেছেন রাহুল।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরে এক জনসভায় আত্মঘাতী হামলায় নিহত হন দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এদিন সকালে বীরভূমিতে গিয়ে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে যান রাহুল। সম্প্রতি ১৪৮ দিনের ভারত জোড়ো যাত্রা করেন রাজীব-পুত্র। আর তার পরেই কর্নাটকে গেরুয়া শিবিরকে দুরমুশ করে ক্ষমতা দখল করে কংগ্রেস। এর অনেকটা কৃতিত্ব রাহুলকেই দিচ্ছে কংগ্রেস-সব রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে বাবার আশীর্বাদ তাঁর সঙ্গে আছে, এই পোস্টে সেটাই বোধহয় বোঝাতে চেয়েছেন রাহুল গান্ধী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...