Thursday, June 25, 2026

বন্ধ বেতন! চরম আশঙ্কায় দিন কাটছে মৎস্য নিগমের চুক্তিকর্মীদের

Date:

Share post:

কাজ করেও ঠিকমতো মিলছে না টাকা। সেকারণেই জেলায় জেলায় নিযুক্ত মৎস্য দফতরের (Fisheries Corporation) সহস্রাধিক চুক্তিভিত্তিক কর্মীরা (Contractual Worker) দীর্ঘ সাত মাস বেতন পাচ্ছেন না বলে খবর। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের অর্থ হাতে এসে পৌঁছচ্ছে না নবান্নের (Nabanna)। আর যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে মৎস্য দফতরের বিভিন্ন শাখা সংস্থাতেও। রাজ্যের মৎস্য দফতরের অধীনে রয়েছে মৎস্য উন্নয়ন নিগম। বিভিন্ন জেলায় সেই নিগমের ১৬টি প্রকল্পে মাছ চাষ হয়। রয়েছে অতিথিনিবাসও। সেই সব প্রকল্পে কর্মরত এক হাজারেরও বেশি চুক্তিকর্মী দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ।

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Roychudhury) সাফ জানিয়েছেন, ‘‘অর্থের অভাবে টাকা দিতে পারছি না। কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না। রাজ্য সরকার টাকা পেলেই তা মিটিয়ে দেওয়া হবে। তখন কর্মীদের বকেয়া টাকাও শোধ করতে হবে।’’ এদিকে পূর্ব মেদিনীপুরের আলমপুর, দিঘা, শঙ্করপুর, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, পূর্ব বর্ধমানের যমুনাদিঘি সহ একাধিক জায়গায় মাছ চাষের প্রকল্প রয়েছে। তবে ফি বছর নিগমের স্থায়ী কর্মীরা অবসর নিলেও নতুন কোনও নিয়োগ নেই। আর সেকারণে দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের অনেকের অনাহারে দিন কাটছে বলে অভিযোগ। তবে মৎস্য নিগম সূত্রের খবর, বহু কর্মী বাস বা অটো ভাড়া, মোটরবাইকের তেল খরচ করে কাজে আসছেন। ওঁদের আশা, সরকার সমস্ত বকেয়া শোধ করে দেবে। নিগম সূত্রের খবর, অতিমারির পাশাপাশি অনিয়মের ধাক্কায় নিগমের আর্থিক অবস্থা খারাপ হয়েছে।

 

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...