Friday, June 12, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রোগী ভর্তি হওয়ায় ধন্যবাদ জানালেন মদন

Date:

Share post:

শুক্রবার SSKM-এ রোগী ভর্তি করাতে গিয়ে সমস্যায় পড়েন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শনিবার, সেই বিষয় নিয়ে অভিমান ব্যক্ত করেন তিনি। কিন্তু যে রোগীকে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মদন।

এসএসকেএমের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মদন মিত্রর। গোলমালের ঘটনায় মদনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে কামারহাটির বিধায়ক বলেন, যাঁদের মনে হয়েছে তাঁরা এফআইআর করেছেন। মদনের কথায়, “হাসপাতালের কোনও কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। আমার উপস্থিতিতে কেউ আঘাত পেলে আমি দুঃখিত”। যে রোগীকে এসএসকেএম-এ ভর্তি করানোর জন্য এনেছিলেন মদন মিত্র, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। সেই কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মদন।

আরও পড়ুন- দশগুণ বেশি সমর্থন নিয়ে সোম থেকে ফের শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...