Friday, April 3, 2026

মুম্বইয়ের বস্তি থেকে বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ডের মডেল, কীভাবে ভাগ্যবদল ‘বস্তির রাজকুমারি’র

Date:

Share post:

মুম্বইয়ের (Mumbai) ধারাভি (Dharavi) বস্তির বাসিন্দা বছর ১৪-এর মালীশা খারওয়া (Maleesha Kharwa)। বস্তির এই মেয়েই বর্তমানে বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড ‘ফরেস্ট এসেনশিয়ালস’ (Forest Essentials)-এর ‘দ্য যুবতী কালেকশন’-এর মুখ। ২০২০ সালে মুম্বইয়ে মালীশাকে আবিষ্কার করেছিলেন হলিউড অভিনেতা রবার্ট হফম্যান। পরে তিনি মালীশার জন্য একটি ‘গো ফান্ড মি’ পেজও তৈরি করে দিয়েছিলেন। বর্তমানে সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছে। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে। তার পোস্টগুলিতে হ্যাশট্যাগ দেওয়া থাকে, ‘প্রিন্সেস ফ্রম স্লাম’ (#princessfromtheslum) অর্থাৎ বস্তির রাজকুমারি।

উল্লেখ্য, গত এপ্রিলে মাসে ‘ফরেস্ট এসেনশিয়ালস’ ব্র্যান্ডের পক্ষ থেকে ইনস্টাগ্রামে মালেশার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। ওই ভিডিয়োতে মালীশাকে তাদের দোকানে প্রবেশ করতে দেখা গিয়েছে। দোকানটি সাজানো ছিল মালেসারই ছবি দেওয়া বিজ্ঞাপনটি দিয়ে। মালীশার কাহিনি সকলকে মনে করিয়ে দেয় যে, স্বপ্নও সত্যি হয়। ভিডিয়োটি নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই বস্তির ঘর থেকে বিলাস বহুল ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন মালীশাকে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফরেস্ট এসেনশিয়ালস-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান ম্যানেজিং ডিরেক্টর মীরা কুলকার্নি জানিয়েছেন, তাঁদের ‘যুবতী কালেকশন’ শুধুমাত্র একজন মালীশার স্বপ্নকেই সফল করেনি, বরং সামগ্রিকভাবে তরুণ মনকে আরও শক্তিশালী করতে অবদান রেখেছে।

তবে মালীশা জানিয়েছে, মডেলিং করা তার স্বপ্ন হলেও, সে সবসময় শিক্ষাকেই প্রাধান্য দেবে। বাকি সব কিছু তার পরে ভাববে সে।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...