Friday, June 12, 2026

শুধুমাত্র কালো টাকার রক্ষকদের সাহায্য করেছে ২০০০-এর নোট: চিদম্বরম

Date:

Share post:

২০০০ টাকার নোট সাধারণ মানুষের কোনও কাজে লাগেনি বরং এই টাকা শুরু থেকেই সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। ২০০০ এর নোট যদি সাহায্য করে থাকে তবে তা শুধুমাত্র কালো টাকার রক্ষকদের সহজে তাদের টাকা মজুত করতে সাহায্য করেছে। ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদি সরকারকে(Modi Govt) তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম(P Chidambaram)।

এদিন টুইটারে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে চিদম্বরম লেখেন, “ব্যাঙ্কগুলি স্পষ্ট করে জানিয়েছে, ২০০০ টাকার নোট পরিবর্তন করতে কোনও পরিচয়, ফর্ম এবং কোনও প্রমাণ পত্রের প্রয়োজন হবে না।” এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০০০ টাকার নোট কেবল কালো টাকার রক্ষকদেরই সাহায্য করেছে। আর, এখন সেই ২০০০ টাকার নোট পরিবর্তনের জন্য কালো টাকার রক্ষকদের রেড কার্পেটে স্বাগত জানানো হচ্ছে!”

এর পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, “এই নোট সাধারণ মানুষ খুব বেশি ব্যবহার করেননি। তাঁদের কাছে ২ হাজারের নোট নেই। ২০১৬ সালে এই নোট চালু হওয়ার পরই খুচরো বিনিময়ে সমস্যাদায়ক এই নোট সাধারণ মানুষ ত্যাগ করেছে। তাহলে কারা এই নোট নিজেদের কাছে রেখেছে এবং ব্যবহার করেছে, সে উত্তর আপনাদের জানা।” একিসঙ্গে তিনি জানান, “কালো টাকা নির্মূল করার কথা বলে এসব করেছিল সরকার। ২০১৬ সালে ২০০০ টাকার নোট চালুর করার সিদ্ধান্তটি ছিল একটি ভুল পদক্ষেপ। তবে, আমি আনন্দিত যে মূর্খতাপূর্ণ পদক্ষেপটি অন্তত ৭ বছর পরে হলেও প্রত্যাহার করা হচ্ছে।”

উল্লেখ্য, গত ১৯ মে, বিজ্ঞপ্তি জারি করে ২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। একইসঙ্গে, ব্যাঙ্কগুলিকে ২০০০টাকার নোট গ্রাহককে আর না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ২০০০ হাজার টাকার নোটগুলি ব্যাঙ্কে জমা দিয়ে, বিনিময় মূল্য নেওয়া যাবে।

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...