Friday, June 12, 2026

আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ,কোন ওয়েবসাইটে জানবেন?

Date:

Share post:

আগামী ২৪ মে রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তিনি জানিয়েছেন, আগামী ২৪ মে, বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে।

বুধবার বেলা ১২ টা নাগাদ ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ছাত্রছাত্রীরা ওইদিন বেলা সাড়ে ১২ টা থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ডকপি এবং সার্টিফিকেট হাতে পাবে রেজাল্ট জানার কয়েকদিন বাদে। আগামী ৩১ মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পারবে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে ভুয়ো বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেই ভাইরাল বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে সকাল ১১ টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি যে ভুয়ো সে বিষয়ে সংসদের তরফে নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরে গত ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় সাড়ে আট লাখ পরীক্ষার্থী ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।এবছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি।

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...