Saturday, April 4, 2026

দুয়ারে ব্যাঙ্ক: বাংলার প্রান্তিক এলাকায় পরিষেবা পৌঁছতে অভিনব নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যতই ডিজিটালাইজেশনের কথা মোদি সরকার বলুক না কেন, বারবার নোটবন্দি করে মানুষকে হয়রান করছে তারা। আর ব্যাঙ্ক থেকে সরে যেতে চাইছেন সাধারণ মানুষ। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাইছেন বাংলার সব মানুষ ব্যাঙ্কিং পরিষেবার (Banking Service) সঙ্গে যুক্ত হন। রাজ্য সরকারের সব উন্নয়নমূলক প্রকল্পের টাকাই সরাসরি অ্যাকাউন্টে যায়। সেই কারণেই ‘দুয়ারে ব্যাঙ্ক’ (Duyare Bank) পরিষেবা চালু করতে রাজ্যের পঞ্চায়েত দফতরকে (Panchayat Department) প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্যের ৩ হাজার প্রান্তিক গ্রামপঞ্চায়েত (Gram Panchayat) এলাকায় ‘দুয়ারে ব্যাঙ্ক’(Duyare Bank) পরিষেবা চালু করতে চলেছে পঞ্চায়েত দফতর। এতে বাংলার প্রান্তিক এলাকাতে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে যাবে। এই পরিষেবা প্রদানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নিযুক্ত করা হবে। ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করা হচ্ছে। আগামী মাস থেকেই এই পরিষেবা চালু করা যায়, সেই বিষয়ে উদ্যোগ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

কী ভাবে কাজ হবে?
প্রতিনিধিরা কোনও একটি ব্যাঙ্কের এজেন্ট হিসেবে, গ্রামে কাউন্টার খুলে গ্রাহকদের টাকা জমা নেওয়া ও দেওয়ার কাজে সাহায্য করবেন। তাঁদের বেতন ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হবে। গ্রামে গ্রামে ঘুরে আর্থিক লেনদেনের কাজও করবেন অনেকে। তবে, এই মহিলা প্রতিনিধিদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া বাধ্যতামূলক। প্রতিদিন কত গ্রাহক টাকা তুলছেন বা জমা দিচ্ছেন, সেই তথ্য পোর্টালে তোলা হবে। ফলে দফতর সেটাতে নজরে রাখতে এতদিন এই পরিষেবা থাকলেও প্রন্তিক এলাকার মানুষ ঠিক মতো ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছিলেন না বলে অভিযোগ। সেই কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই ‘দুয়ারে ব্যাঙ্কিং’ পরিষেবা চালুর নির্দেশ দেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...