Saturday, June 27, 2026

শুরুতেই বিপর্যয়! সোমবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

রবিবার পুরী থেকে হাওড়া ফেরার পথে ওড়িশায় ঝড়ের মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। বহু ক্ষতি হয় ট্রেনটির। তাই সোমবার বাতিল করা হয়েছে হাওড়া-পুরী শাখায় বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ, পুরী যাওয়ার জন্য সোমবার চলবে না এই গতিশীল ট্রেন।

আরও পড়ুন:ফের দুর্ঘটনা, জাজপুরে চার ঘণ্টা ঠায় দাঁড়িয়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ঝড়বৃষ্টিতে ট্রেনের যা ক্ষতি হয়েছে, তা সারাতেই সোমবার বন্দে ভারত বাতিল করা হয়েছে। তবে, যে সব যাত্রীর টিকিট কনফার্মড ছিল, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।

রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় বন্দে ভারত। যাত্রা শুরুর কিছু সময় পর ওড়িশায় ঝড়বৃষ্টি শুরু হয়। কটক-ভদ্রক শাখায় ঝড়বৃষ্টিতে গাছের ডাল পড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এর পরই থমকে যায় ট্রেনটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনটি। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এর জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দীর্ঘ ক্ষণ ধরে ট্রেনের কামরায় অন্ধকারে থাকতে হয় যাত্রীদের। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা ৫ মিনিটে ডিজেল চালিত একটি ইঞ্জিন এনে বন্দে ভারতকে হাওড়ার উদ্দেশে রওনা করানোর ব্যবস্থা করা হয়। রাত ৮টা ২০ মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
গত বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে ওড়িশায় এই বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শনিবার থেকে যাত্রী সাধারণের জন্য চালু হয়েছে এই ট্রেনটি। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপত্তির মুখে পড়ল বন্দে ভারত।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...