Saturday, April 4, 2026

বাগানের চিঠির পাল্টা কেকেআরের, বিবৃতিতে জানান হল, আইপিএলের নীতিবিরুদ্ধে কোন কাজ নয়

Date:

Share post:

এবার মোহনবাগানের চিঠির পাল্টা দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম‍্যাচে সবুজ-মেরুন জার্সি পরা সমর্থকদের মাঠে ধুকতে দেয়নি কেকেআর কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ আনে বাগান সমর্থকের। সেই নিয়ে গতকাল একটি বিবৃতিও দেওয়া হয় মোহনবাগানের পক্ষ থেকে। কেকেআরের আচরণের তীব্র নিন্দা করেছিল তারা। আর এবার বাগানের চিঠির পাল্টা দিল কেকেআর।

কেকেআরের তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, “লখনৌ ম্যাচে কিছু সমর্থককে মাঠে ঢুকতে না দেওয়ার ব্যাপারে যে খবর রটেছে, তা বিভ্রান্তিকর। স্টেডিয়ামে দর্শক নিয়ন্ত্রণের ব্যাপারে কেকেআরের কোনও হাত নেই। কিছু স্বার্থান্বেষী মানুষ বিপণনের উদ্দেশে মাঠে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সেই কাজ আইপিএলের নীতিবিরুদ্ধে। তাই আইপিএলের দলের তরফেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। ”

এরপরই কেকেআরের তরফে জানান হয়, কলকাতার সমর্থকদের সঙ্গে তাদের খুবই ভাল সম্পর্ক। প্রতিটি ম্যাচে মাঠভর্তি দর্শক হওয়ার কারণে কৃতজ্ঞ। বিশ্বের অন্যতম সেরা সমর্থকদের অশ্রদ্ধা করার কথা ভাবতেই পারে না কেকেআর।

এদিকে গতকাল মোহনবাগানের তরফে বলা হয়,” কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।” এরপরই মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দেবাশিস দত্ত আরও জানান, “১৯৯০ সাল থেকে ফিফা বিশ্বকাপ সহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পরে খেলা দেখতে গিয়েছি। কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি আমায়। কেকেআর ম্যানেজমেন্ট যা করেছে, তা জাতীয় ক্লাবের সম্মানহানির সমান। এবং এতে সাধারণ মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে।”

আরও পড়ুন:কোহলির চোট নিয়ে কী বললেন আরসিবির প্রধান কোচ?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...