Sunday, June 28, 2026

বাংলার আইনশৃঙ্খলা নিয়ে ‘সমীক্ষা’র বার্তা মেঘওয়ালের, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

এক দিনের রাজ্য সফরে এসে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সদ্য দায়িত্ব নেওয়া কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল(Arjun Ram Meghwal)। রাজ্যে সাম্প্রতিক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমরা এ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি। আমরা এবিষয়ে সমীক্ষা করে আপনাদের জানাব।” যদিও কেন্দ্রীয় আইনমন্ত্রীকে(Law Minister) পাল্টা তোপ দেগে এদিন তৃণমূলের(TMC) তরফে জানিয়ে দেওয়া হয়, “ওনার সমীক্ষা শেষ হতে হতে দফতর বদলে যাবে।”

সোমবার শহরে পা রেখে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অর্জুন রাম মেঘওয়ালের মন্তব্যের পাল্টা দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। রীতিমতো কটাক্ষের সুরে তৃণমূলের তরফে জানানো হয়, “উনি সমীক্ষা করবেন বলছেন। উন্নাও, হাতরস, প্রয়াগরাজ, মণিপুরে কত মৃত্যু সেগুলো সেই সমীক্ষা আগে করুন। উনি সেই সমীক্ষাগুলি শেষ করে যদি সময় পান তবে আমাদের ডাকবেন বুঝিয়ে দিয়ে আসব।” পাশাপাশি আর বলা হয়, “ওই সমীক্ষা শেষ হতে হতে তো দফতর বদলে যাবে। একটা সরকারের ৪ বছরে ৪ জন আইনমন্ত্রী। যে আসছে এক বছরের বেশি থাকতে পারছে না। যিনি এসেছেন তারও মেয়াদ সামনের নির্বাচন। অর্থাৎ সব সাময়িক হাফপ্যান্ট মন্ত্রী।”

এছাড়াও কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাজের নমুনা তুলে ধরে জয়প্রকাশ বলেন, “এই আইনমন্ত্রকের কাজ কী সুপ্রিমকোর্টকে গালাগাল করা।” এর পাশাপাশি দিল্লির প্রসঙ্গে তুলে তিনি বলেন, “আদালত বলে দিয়েছে আমলার রাশ কেজরি সরকারের হাতে থাকবে। তারপরও অসাধুভাবে অর্ডিন্যান্স করে ব্যাকডোর দিয়ে কেন দিল্লির সরকারকে আটকানোর চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী আগে এর জবাব দিন।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...