Tuesday, June 23, 2026

মিশন WTC ফাইনাল, আগামিকাল ইংল‍্যাkňbvbন্ড রওনা দিচ্ছেন বিরাটরা : সূত্র

Date:

Share post:

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর রিপোর্ট অনুযায়ী, তিনটি ব্যাচে ভারতীয় দল উড়ে যাবে ইংল‍্যান্ডের উদ্দেশে। সূত্রের খবর, প্রথম ব্যাচে আইপিএল ২০২৩ এর গ্রুপ পর্বে ছিটকে যাওয়া দলের নির্বাচিত ক্রিকেটাররা যাবেন ইংল্যান্ডে।

জানা যাচ্ছে, আইপিএল প্লে-অফে না খেলা নির্বাচিত ক্রিকেটাররা আগামীকাল  ব্রিটেনের উদ্দেশে উড়ে যাবে। সূত্রের খবর, মঙ্গলবার প্রথম ব্যাচে যাচ্ছেন বিরাট কোহলি। ফলে বিরাট বাড়তি সময় পাবেন ইংল্যান্ডের পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নিতে। জানা যাচ্ছে, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বিরাট ছাড়াও দেশ ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল , শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট । তাঁদের সঙ্গেই ইংল্যান্ডের বিমান ধরবেন বাংলার তারকা পেসার মুকেশ কুমার, যাঁকে রিজার্ভ প্লেয়ার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা।

এদিকে দুটি প্লেঅফস ম্যাচের পর, দ্বিতীয় ব্যাচ উড়ে যাবে ব্রিটেনে। আর তৃতীয় ব্যাচটি উড়ে যাবে আইপিএল ২০২৩ ফাইনালের পর। আগামী ৩০ মে শেষ ব্যাচটি উড়ে যাবে ব্রিটেনের উদ্দেশে।

আরও পড়ুন:কোহলির চোট নিয়ে কী বললেন আরসিবির প্রধান কোচ?

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...